বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দেশের বিদ্যুৎ খাতে স্থায়ী সরকারি চাকরিতে যোগ দেওয়ার বিশাল সুযোগ!

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) কর্তৃক ১৮ নভেম্বর ২০২৫ তারিখে এক বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের এই গুরুত্বপূর্ণ পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।


১. মূল তথ্য ও পদ বিবরণী

বিবরণতথ্য
নিয়োগকর্তা/সংস্থাবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
চাকরির ধরনস্থায়ী সরকারি চাকরি (Permanent Govt Job)
মোট শূন্য পদের সংখ্যা১৫৯৬ জন
জব ক্যাটাগরি০১টি
পদের নামসাহায্যকারী
শিক্ষাগত যোগ্যতাএসএসসি বা সমমান পাস
বেতন গ্রেড৮,৫০০-২০,৫৭০/- টাকা (১৯তম গ্রেড)
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই
অভিজ্ঞতাপদ অনুযায়ী নতুনরা ও অভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবে
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://bpdb.gov.bd

২. আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

কার্যক্রমতারিখ ও সময়
বিজ্ঞপ্তি প্রকাশের দিন১৮ নভেম্বর ২০২৫ ইং
অনলাইনে আবেদন শুরুর দিন২৪ নভেম্বর ২০২৫ ইং (সকাল ১০:০০ ঘটিকা)
অনলাইনে আবেদনের শেষ দিন১৫ ডিসেম্বর ২০২৫ ইং (বিকাল ০৫:০০ ঘটিকা)
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়অনলাইন আবেদনপত্র জমার দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে

৩. যোগ্যতা ও শর্তাবলী

  • বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোটাভুক্ত (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী) প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
  • বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পদ অনুযায়ী বেতন প্রদান করা হবে।
  • নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

৪. আবেদন প্রক্রিয়া এবং ফি প্রদান

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)-এর এই নিয়োগে আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

  1. ওয়েবসাইট: আবেদন করার জন্য প্রার্থীদেরকে https://bpdb.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
  2. ফরম পূরণ: ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি (Passport Size Photo) এবং স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম (Application Form) পূরণ করতে হবে।
  3. আবেদন ফি: অনলাইনে আবেদনপত্র দাখিল করার পর টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি SMS-এর মাধ্যমে আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ ০৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ নোট: চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত আবেদন সম্পন্ন হবে না। অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ নিশ্চিত করুন।

৫. অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ইমেজ/PDF

চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ও অন্যান্য শর্তাবলী সম্পর্কে বিস্তারিত ও সঠিক তথ্য জানার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ইমেজ/PDF দেখে নিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *